১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফ্রেশিয়ানে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের স্বাদে মুগ্ধ হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেট সংলগ্ন জনপ্রিয় চা আড্ডাকেন্দ্র ‘ফ্রেশিয়ান’-এ এসে তিনি এই বিশেষ চা উপভোগ করেন।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে রেডিসন ব্লু হোটেল থেকে পায়ে হেঁটে সস্ত্রীক ফ্রেশিয়ানে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সাধারণ গ্রাহকের মতোই তাকে চা স্টলের সামনে বসে চা উপভোগ করতে দেখা যায়। তার এই সাধারণ জীবনযাপন ও স্থানীয় সংস্কৃতির প্রতি আগ্রহ উপস্থিত স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত অত্যন্ত আগ্রহের সঙ্গে মালাই চা তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি চা প্রস্তুতকারীদের কাছে এই চায়ের বিশেষ উপকরণ এবং এর অনন্য স্বাদের পেছনের গোপন রহস্য সম্পর্কে জানতে চান। স্থানীয় চা কীভাবে বিশ্বমানের স্বাদ দিতে পারে, তা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

মালাই চা পানের পর এর ভূয়সী প্রশংসা করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, “চট্টগ্রামে মালাই চায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে অনেক আগেই শুনেছিলাম। তাই সুযোগ পেয়ে নিজে এসে স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে আমি মুগ্ধ, এটি সত্যিই দারুণ। ভবিষ্যতে চট্টগ্রামে আবার আসার সুযোগ হলে আমি আবারও এখানে এসে চা পান করতে চাইব।”

উল্লেখ্য যে, চট্টগ্রাম শহরের অন্যতম জনপ্রিয় আড্ডার জায়গা হিসেবে ফ্রেশিয়ান তরুণ ও ভোজনরসিকদের কাছে সুপরিচিত। একজন বিদেশি কূটনীতিকের এমন সাধারণ বেশে স্থানীয় দোকানে চা পান করার বিষয়টি চট্টগ্রামের মানুষের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

চট্টগ্রামের ফ্রেশিয়ানে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬