০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে এটি সীতাকুণ্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেন।

মাদকবিরোধী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মাদ তাহের।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীসহ আগামী পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে জামায়াত মনোনীত মেম্বার, কাউন্সিলর ও চেয়ারম্যান প্রার্থীবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদককে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, “মাদক বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।”

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনে তিনটি মূল বিষয়ের ওপর জোর দেন: এবং বলেন , মাদকের ভয়াবহ বিস্তার রোধে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

এ সময় সীতাকুণ্ড এলাকা থেকে মাদক নির্মূলে সাধারণ জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জামায়াতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সেই সাথে সুস্থ ধারার সমাজ গঠন: তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে একটি সুস্থ, নিরাপদ ও নৈতিকতাসম্পন্ন সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

প্রকাশিত হয়েছে: ০৭:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬