০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত খাজা কালু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক আগামীকাল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরস্থ ঐতিহ্যবাহী হযরত খাজা কালু শাহ (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ মোবারক আগামীকাল বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত হবে। শত শত বছরের ঐতিহ্যবাহী এ দরবার শরীফকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো আশেকানে রাসূল (সা.) ও ভক্ত-অনুরাগীদের সমাগম ঘটে।

সলিমপুরের কালু শাহ নগর এলাকায় অবস্থিত এই মাজার শরীফকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দ্বীনি, শিক্ষামূলক, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এর মধ্যে হযরত খাজা কালু শাহ (রহ.) সুন্নিয়া ফাজিল মাদরাসা⁠ অন্যতম, যা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ওরশ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, হামদ-নাত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা এবং তবারুক বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অতীতের ধারাবাহিকতায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ওরশ পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরছালিন। আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওরশকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছ

মাজার শরীফ, মসজিদ ও ওয়াকফ এস্টেট (ই.সি. সং-১৭৭৪৩)-এর মোতাওয়াল্লী আলহাজ্ব সিরাউদ্দৌলা সওদাগর দেশ-বিদেশে অবস্থানরত সকল ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ওরশে অংশগ্রহণ করে মহান আল্লাহর এই অলির রূহানী ফয়েজ হাসিলের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার অন্যতম প্রাচীন ও পরিচিত মাজার হিসেবে হযরত খাজা কালু শাহ (রহ.)-এর মাজারের নাম সরকারি তথ্যসূত্রেও উল্লেখ রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

হযরত খাজা কালু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক আগামীকাল

প্রকাশিত হয়েছে: ০২:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬