০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে হযরত খাজা কালু শাহ্ (রহঃ)-এর বার্ষিক ওরশ বুধবার

  • ইসলাম ডেস্ক ।।
  • প্রকাশিত হয়েছে: ০৫:৪১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৮৬ শেয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আধ্যাত্মিক সাধক, অলিয়ে কামেল হযরত খাজা কালু শাহ্ (রহঃ)-এর বার্ষিক ওরশ মোবারক আগামী ২৪ জুন, বুধবার সলিমপুরের কালু শাহ্ নগরস্থ মাজার প্রাঙ্গণে মহাসমারোহে উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও ৮ই মহররম এই দিনটিকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

হযরত খাজা কালু শাহ্ (রহঃ)-এর পবিত্র রওজা জিয়ারত ও ফয়েজ হাসিলের উদ্দেশ্যে প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত-আশেকান সীতাকুণ্ডের এই দরবারে সমবেত হন। আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ওরশ মোবারক সম্পন্ন হবে।

মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওরশ উপলক্ষে ভোর থেকে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—

বাদ ফজর: খতমে কোরআন ও খতমে গাউছিয়া।

বাদ জোহর: হামদ, নাত ও ক্বেরাত মাহফিল।

বাদ মাগরিব: জিকির-আজকার ও তসবিহ পাঠ।

বাদ এশা: ওরশ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

মাজারের মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ তশরীফ আনবেন এবং হযরত খাজা কালু শাহ্ (রহঃ)-এর জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।

ওরশ উপলক্ষে আয়োজিত পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে মহান অলির রূহানী ফয়েজ হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হযরত খাজা কালু শাহ্ (রহঃ) মাজার কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ সিরাজুদ্দৌলা সওদাগর। তিনি জানান, ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে মাজার কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইতিমধ্যে মাজারের আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এই ওরশকে কেন্দ্র করে সীতাকুণ্ডের সলিমপুর এলাকা ও এর আশপাশের অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের সমাগম সামলাতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বলয় তৈরির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে হযরত খাজা কালু শাহ্ (রহঃ)-এর বার্ষিক ওরশ বুধবার

প্রকাশিত হয়েছে: ০৫:৪১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬