পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (International Islamic University Chittagong)-এর ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব গতকাল ২১ জুন ২০২৬ তারিখে স্থানীয় আকিলপুর সমুদ্রসৈকতে সফলভাবে একটি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে।

“Reduce, Reuse, Refuse: Protect The Planet” শীর্ষক এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল হক, ক্লাব সভাপতি প্রফেসর মনির আহমেদ এবং সহ-সভাপতি প্রফেসর ড. আরিফ বিল্লাহ।

সৈকত এলাকায় সরাসরি অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েট প্রফেসর জসিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়নাল উদ্দিন, লেকচারার মো. আমরানুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমজাদ হোসেন।

কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের নির্বাহী সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা আকিলপুর সৈকত এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করে পলিকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা বলেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি উপকূলীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।

পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে আয়োজকরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্লাস্টিক দূষণ কমানো ও সৈকত পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
খালেদ / পোস্টকার্ড ;




















