০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের বিভিন্ন কৌশল, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক পানি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সিনিয়র অফিসার (সেলস) মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণ এবং মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধি ও লাভজনক চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মাছ চাষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আয়োজকরা জানান, মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং টেকসই ও লাভজনক মাছ উৎপাদনে উৎসাহিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজনের দাবি জানান।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬