১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি খাতে সামগ্রিক উন্নয়ন, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হয়। বক্তারা আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে চাষাবাদ পদ্ধতি এবং বিষমুক্ত ও পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহআলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ, ভেটেনারী সার্জন তপন চন্দ্র বর্মন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আকতার মুক্তা, সমবায় অফিসার মাঞ্জুমান আরা বেগম আরা বেগম, উপজলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহবায়ক ডা কমল কদর, ছালে আহমেদ ছলুসহ সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের আহ্বান জানান।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬