১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জমি দখলের জেরে জেলে পাড়ায় হামলা,নারীসহ আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সনাতন ধর্মাবলম্বী জেলে পাড়ার একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে ঘটে যাওয়া এই হামলায় নারী ও বৃদ্ধসহ একই পরিবারের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, উত্তর সলিমপুরের জেলে পাড়া এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে সেই বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ওই পরিবারের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের ওপর নির্বিচারে হামলা ও মারধর শুরু করে আক্রমণকারীরা।

হামলায় গুরুতর জখম হওয়া তিনজনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, আহতরা বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, রুপনা দাস (২৮):,সুনীল দাস (৫০): টন্টু বালা দাস (৭০): প্রবীণ এই বৃদ্ধা হামলায় গুরুতর আঘাত পেয়েছেন। এদের মধ্যে রুপনা দাসের বাম হাতে আঘাত গুরুতর বলে জানা গেছে।

এই ন্যাক্কারজনক হামলার শিকার যশোদা দাস নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা আমাদের পুরো পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা কেবল এই তিনজনকে জখম করেই ক্ষান্ত হয়নি, নারী-শিশুসহ আমাদের পরিবারের কমপক্ষে ১২ জনেরও বেশি লোককে নির্মমভাবে পিটিয়ে ও লাঞ্ছিত করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।”

জেলে পাড়ার একটি পরিবারের ওপর এমন হামলার খবর পেয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এই ঘটনার পর থেকে স্থানীয় জেলে পাড়ার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও একধরণের নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে জমি দখলের জেরে জেলে পাড়ায় হামলা,নারীসহ আহত ৩

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬