১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধ পার্কিং উচ্ছেদ, ১২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পৌর সদর, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার সকাল থেকে সীতাকুণ্ড পৌরসভার পুলিশ সার্জেন্ট মাজারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক দখল করে রাখা অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত করে যান চলাচলের উপযোগী করা হয়।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় ৪টি ভ্যান, ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩টি সিএনজিচালিত অটোরিকশাসহ মোট ১২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া অবৈধভাবে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুটি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে পৌর এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে অবৈধ পার্কিং ও নিয়মবহির্ভূত যান চলাচলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। ট্রাফিক পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পথচারী, যাত্রী ও ব্যবসায়ীরা।
পুলিশ সার্জেন্ট মাজারুল আলম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পৌর এলাকার সড়ক ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

অবৈধ পার্কিং উচ্ছেদ, ১২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬