০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা, নিহত শিশুকন্যাও 

চট্টগ্রামের  এলাকায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায়  মা (৩০) ও তার ২২ মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি  জেলায় হলেও চাকরির সুবাদে তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

জানা যায়, স্বামী ও শিশুকন্যাকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে ভাটিয়ারী গল্ফ ক্লাবে বেড়াতে এসেছিলেন তারা। বেড়ানো শেষে বাসায় ফেরার পথে বিএমএ গেইট এলাকায় চলন্ত স্কুটি থেকে শিশুকন্যা হঠাৎ সড়কে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা তারিন আক্তার মুহূর্তেই স্কুটি থেকে লাফ দিলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটিয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক নারী কর্মকর্তা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা, নিহত শিশুকন্যাও 

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬