০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফিড কারখানায় দুর্ঘটনা, বস্তার চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি ফিড কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বার আউলিয়া এলাকার একটি ফিড কারখানায় ট্রাকে ফিড ভর্তি বস্তা তোলার সময় হঠাৎ ভারী বস্তা তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারখানার একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে এখনো শ্রমিকদের দিয়ে হাতে ও মাথায় করে ভারী বস্তা বহন করানো হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে ফিড কারখানায় দুর্ঘটনা, বস্তার চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬