০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে প্রশাসনের অভিযান, ৬ মামলায় জরিমানা আদায়

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর বাজারে তীব্র যানজট নিরসন এবং জনভোগান্তি কমাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

পৌরসদর বাজারের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, প্রধান সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে অস্থায়ী দোকান গড়ে তোলার কারণে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষ ও পথচারীরা ভোগান্তি পোহাচ্ছিল। এই বিশৃঙ্খলা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়। অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ৬টি মামলা দায়ের করা হয় এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা করার আহ্বান জানান। সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

ইউএনও মোঃ ফখরুল ইসলাম জানান, সীতাকুণ্ড বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “জনসাধারণের ভোগান্তি লাঘবে এবং বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এই ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযান শেষে বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুনরায় দখল রোধে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে প্রশাসনের অভিযান, ৬ মামলায় জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬