০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা : সীতাকুণ্ডে মে দিবসের সভায় আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ।” তিনি মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (১ মে) সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দল, কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিক দল এবং উপজেলা শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। মহান মে দিবসের সংগ্রাম আমাদের পথচলার অনুপ্রেরণা।” তিনি একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি শ্রমিককে তার প্রাপ্য সম্মান ও অধিকার দিতে হবে। তিনি আমৃত্যু শ্রমিকদের প্রতিনিধি হয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

প্রবীণ শ্রমিক নেতা আবুল বশর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার কমল কদর। সভার সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক এবং স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি মোঃ আলাউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন,
পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ছালে আহম্মদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক শ্রমিক নেতা শামছুল আলম আজাদ, জয়নাল আবেদীন দুলাল, প্রগতির শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, সাবেক ছাত্রনেতা বখতেয়ার উদ্দিন, অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী, সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা : সীতাকুণ্ডে মে দিবসের সভায় আসলাম চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০৫:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬