১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মে দিবসে সাংবাদিক সমাবেশ, মর্যাদা রক্ষা ও হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা ও অযৌক্তিক’ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে বিভিন্ন মামলায় কারাবন্দি সাংবাদিকদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি ক্ষুদ্র চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বিএফইউজে, ডিইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাব দখল ও তালাবদ্ধ করে রেখেছে। এতে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হচ্ছে উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে এসব কার্যালয় খুলে দিতে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পেশাগত মানোন্নয়নে অবিলম্বে সাংবাদিকদের জন্য ‘দশম ওয়েজবোর্ড’ গঠনের দাবি জানান নেতৃবৃন্দ। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তাঁর বক্তব্যে প্রেস কাউন্সিল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং পিআইবি-সহ জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য বৈষম্যহীন প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তোলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

সমাবেশে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের ব্যুরো প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক এবং ফটো সাংবাদিকসহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের উপর জুলুম ও নির্বিচারে গ্রেপ্তার বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

চট্টগ্রামে মে দিবসে সাংবাদিক সমাবেশ, মর্যাদা রক্ষা ও হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত হয়েছে: ০৫:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬