০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পোস্টকার্ড’ পত্রিকায় সংবাদ প্রকাশের জের, সীতাকুণ্ডে কালু শাহ মাজার সংলগ্ন ওভারব্রিজের সংস্কার শুরু

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফকির হাট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী হযরত খাজা কালু শাহ (র.) মাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটির সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত ২৮ এপ্রিল জনপ্রিয় নিউজ পোর্টাল ও পত্রিকা ‘পোস্টকার্ড’-এ “সীতাকুণ্ডে কালু শাহ মাজার সংলগ্ন ওভারব্রিজে ভয়াবহ ফাটল, বড় দুর্ঘটনার আশঙ্কা” শীর্ষক একটি সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে।

দীর্ঘদিন ধরে মহাসড়কের এই গুরুত্বপূর্ণ ওভারব্রিজটির আরসিসি রিটেইনিং ওয়ালে দুটি বিশাল ফাটল দেখা দিয়েছিল। ফাটলগুলো এতটাই গভীর ছিল যে ভেতর থেকে লোহার রড ও নির্মাণসামগ্রী বেরিয়ে এসেছিল, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিশেষ করে কালু শাহ ফাজিল মাদ্রাসা, কালু শাহ বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমেনা বিদ্যানিকেতনের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজের নিচ দিয়ে আতঙ্ক নিয়ে যাতায়াত করছিল।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘পোস্টকার্ড’ পত্রিকা অত্যন্ত গুরুত্বের সাথে সংবাদটি প্রচার করে। সংবাদটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই আজ থেকে ব্রিজটির ফাটল ধরা অংশে সংস্কার কাজ শুরু করা হয়েছে। সরজমিনে দেখা যায়, শ্রমিকরা ক্রেন ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ব্রিজের ক্ষতিগ্রস্ত রিটেইনিং ওয়াল মেরামতের কাজ করছেন।

তানিয়া আক্তার ও ফাতেমা তুজ জোহরার মতো সাধারণ শিক্ষার্থীরা এবং অভিভাবকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান হতে চলায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগুরুত্বপূর্ণ সংবাদটি তুলে ধরার জন্য ‘পোস্টকার্ড’ পত্রিকাকে ধন্যবাদ জানিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে মহাসড়কের এই অংশটিকে সম্পূর্ণ নিরাপদ করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

‘পোস্টকার্ড’ পত্রিকায় সংবাদ প্রকাশের জের, সীতাকুণ্ডে কালু শাহ মাজার সংলগ্ন ওভারব্রিজের সংস্কার শুরু

প্রকাশিত হয়েছে: ০৩:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬