১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখীর ঝড়ে সীতাকুণ্ডে মহাসড়কে বিপর্যয়, ভোগান্তিতে  যাত্রী ও চালক

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হলে উপজেলার ছোট দারোগাহাট এলাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে বড় আকারের কয়েকটি গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক ঝড়ে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। গাছ পড়ে যাওয়ার পর বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ শত শত যানবাহন সড়কে আটকা পড়ে।

মুহূর্তেই কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুমিরা হাইওয়ে থানার এসআই মাহবুব বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পড়ে থাকা গাছ সরিয়ে সড়ক সচল করার চেষ্টা চালানো হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, দুটি স্থানে গাছ পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

এদিকে ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, গাছ পড়ে কয়েকটি লাইনে ক্ষতি হওয়ায় অনেক এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড /

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

কালবৈশাখীর ঝড়ে সীতাকুণ্ডে মহাসড়কে বিপর্যয়, ভোগান্তিতে  যাত্রী ও চালক

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬