০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযান, বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ‘কাসেম’ গ্রেফতার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার ত্রাস, কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাতে সীতাকুণ্ড মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নলা কাসেমকে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকায় চাঁদাবাজি, পাহাড় দখল এবং অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরতে দীর্ঘদিন ধরে গোপনে নজরদারি চালানো হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সীতাকুণ্ডকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতে আমাদের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, নলা কাসেমের সাথে আর কারা এই অপরাধী চক্রে জড়িত রয়েছে এবং তার কাছে থাকা অস্ত্রের উৎস কী, তা জানতে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযান, বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ‘কাসেম’ গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬