চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মোরছালিন বলেন, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার আমেজ আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। এই বৈশাখী মেলা শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগের সুন্দর একটি সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আয়োজকদের কড়া নজর রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. লিয়াকত চৌধুরী জুয়েল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলেইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সারুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মঞ্জু, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহিদ, শাউন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওয়াসিম, ওয়ার্ড যুবদল নেতা হারুন, কফিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মেলায় তাঁতবস্ত্র, দেশীয় পণ্য, শিশুদের বিনোদন সামগ্রীসহ নানা আয়োজন থাকায় স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
খালেদ / পোস্টকার্ড ;



















