০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানের মাঝেই পালালো মাদক সম্রাজ্ঞী নুরজাহান,বাড়িতে মিলল অস্ত্র-মাদক

সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় মাদকবিরোধী এক ঝটিকা অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরজাহানের ঘর থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও, ধূর্ত এই মাদক সম্রাজ্ঞী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের ভাটিয়ারী স্টেশনের একটি আভিযানিক দল শনিবার ছোট কুমিরা এলাকায় নুরজাহানের বসতবাড়িতে হানা দেয়। কোস্টগার্ড সদস্যরা বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেললেও অভিযানের খবর টের পেয়ে নুরজাহান আগেই সটকে পড়েন। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র এবং ইয়াবা সেবনের সরঞ্জাম (ফয়েল পেপারসহ) উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নুরজাহান দীর্ঘদিন ধরে কুমিরা এলাকায় মাদকের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বসতবাড়িটি মূলত মাদক কেনাবেচা এবং মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হতো। উদ্ধারকৃত সরঞ্জামাদি থেকে স্পষ্ট যে, সেখানে নিয়মিত মাদকের আসর বসত। তার পালিয়ে যাওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পলাতক নুরজাহানকে গ্রেপ্তারে তাদের বিশেষ টিম কাজ করছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্টগার্ডের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সীতাকুণ্ডের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা ইমাম হোদেন ইমন বলেন, “মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। নুরজাহানের মতো মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত। এ ধরনের অভিযান নিয়মিত চললে এলাকায় শান্তি ফিরবে।”

সীতাকুণ্ডে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক ও কঠোর অবস্থান জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানের মাঝেই পালালো মাদক সম্রাজ্ঞী নুরজাহান,বাড়িতে মিলল অস্ত্র-মাদক

প্রকাশিত হয়েছে: ০২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬