০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ড যুবদলের নেতৃত্বে শাহাবুদ্দিন ও ইসমাইল, তৃণমূলকে শক্তিশালী করার ডাক আসলাম চৌধুরীর

সীতাকুণ্ড তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহাবুদ্দিন রাজুকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাইলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে বর্তমান কমিটি বহাল রাখা হয়েছে।

শুক্রবার উপজেলার ভাটিয়ারী এলাকায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ-এর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, “বিগত সরকারের সময় রাজপথের আন্দোলনে সীতাকুণ্ড যুবদলের তৃণমূল নেতাকর্মীরা সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। আন্দোলন কোনো আকস্মিক বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সাংগঠনিক শক্তির ওপর নির্ভরশীল। তাই প্রতিটি স্তরে সংগঠনকে আরও কার্যকর করে গড়ে তুলতে হবে।”

নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “দলের বড় নেতারা অনেক সময় বেইমানি করলেও তৃণমূল কখনো বেইমানি করে না। এটাই সংগঠনের প্রকৃত ভিত্তি।” এসময় তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা যুবদলের বর্তমান কমিটিকে বহাল রাখা হয়েছে, যেখানে শাহাবুদ্দিন রাজু সভাপতি এবং মোহাম্মদ ইসমাইল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দুই পর্বের এই সভার প্রথম অংশে বিদায়ী নেতাদের সম্মাননা জানানো হয়। দীর্ঘদিন সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা ফজলুল করিম চৌধুরী ও সদস্য সচিব খোরশেদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টানে প্রায় ৯০টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি এক বিশাল সমাবেশে পরিণত হয়। দ্বিতীয় পর্বে লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হলে সভায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সভায় বক্তারা গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে সীতাকুণ্ড যুবদলের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনের দাবি জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূলের এই ঐক্যের মাধ্যমে আগামীর রাজনৈতিক আন্দোলনে সীতাকুণ্ড যুবদল আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ড যুবদলের নেতৃত্বে শাহাবুদ্দিন ও ইসমাইল, তৃণমূলকে শক্তিশালী করার ডাক আসলাম চৌধুরীর

প্রকাশিত হয়েছে: ১০:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬