০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের চুলের ‘মডেল’ দিলেন ইউএনও, অমান্য করলে শাস্তির হুঁশিয়ারি

স্কুল শিক্ষার্থীদের চুলের কাটিং বা ‘হেয়ার স্টাইল’ কেমন হবে, তা সুনির্দিষ্ট করে মডেল নির্ধারণ করে দিয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুধু মডেল নির্ধারণই নয়, নির্ধারিত স্টাইলের বাইরে চুল কাটলে শিক্ষার্থীদের শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ নোটিশ জারি করে। সেখানে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিলের মধ্যে নোটিশে প্রদর্শিত ছবির আদলে চুল ছেঁটে এবং নখ কেটে পরিপাটি হয়ে বিদ্যালয়ে আসতে হবে। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত এই মডেলের বাইরে চুল কাটে, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্কুল কর্তৃপক্ষের এমন কঠোর সিদ্ধান্তের পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকেই একে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ’ এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ হিসেবে দেখছেন। নেটিজেনদের মতে, আধুনিক যুগে শিক্ষার গুণগত মান উন্নয়নের চেয়ে চুলের কাটিং নিয়ে শাস্তির ভয় দেখানো শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন, কিন্তু চুলের জন্য শাস্তির হুমকি দেওয়াটা শিক্ষার্থীদের মধ্যে অহেতুক ভীতি তৈরি করতে পারে।”

তবে অনেক অভিভাবক এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সেলিম রেজা নামে এক অভিভাবক বলেন, “স্কুলের এই নোটিশের পর আমার ছেলে নিজে থেকেই চুল কেটে পরিপাটি হয়েছে। নিয়ম ও শৃঙ্খলার জন্য এটি ভালো উদ্যোগ।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন এই পদক্ষেপকে শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলা ফেরানোর একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

নির্দেশনা প্রদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “এটি মূলত শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা শেখানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ছাত্রদের চুল বড় রাখা শোভনীয় নয়। আমরা চাই শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে নখ কাটবে এবং মানসম্মত ছোট চুল রাখবে। বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখা উচিত।”

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া শিক্ষকদের নিয়মিত কাজের অংশ এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ‘হেয়ার স্টাইল মডেল’ নিয়ে চলছে তীব্র বিতর্ক। কেউ একে ‘অপ্রয়োজনীয় কঠোরতা’ বলছেন, আবার কেউ বলছেন ‘শৃঙ্খলার প্রয়োজনে এটি জরুরি’। তবে শাস্তির বিষয়টি যুক্ত থাকায় বিতর্কের পাল্লা এখন সমালোচনার দিকেই বেশি ঝুঁকছে।

সব মিলিয়ে সাঁথিয়ার এই ‘ইউএনও মডেল হেয়ার স্টাইল’ ইস্যুটি এখন জাতীয় পর্যায়ে বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসনের এই নির্দেশনা শিক্ষার্থীদের সুশৃঙ্খল করবে নাকি তাদের স্বাধীনতায় আষ্টেপৃষ্ঠে বাঁধবে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

শিক্ষার্থীদের চুলের ‘মডেল’ দিলেন ইউএনও, অমান্য করলে শাস্তির হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ০৭:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬