১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি সীতাকুণ্ডের কুমিরা বালিকা স্কুল কর্তৃপক্ষ, প্রস্তুতি যাচাই ও বিশেষ নির্দেশনা

আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে এবং তাদের মনোবল বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার প্রস্তুতি যাচাই এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা পরীক্ষার্থীদের বাড়িতে যান। এসময় তারা ছাত্রীদের পাঠোন্নতি ও সিলেবাস অনুযায়ী প্রস্তুতির খোঁজখবর নেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ভালো ফলাফলের জন্য বিশেষ পরামর্শ ও উপদেশ প্রদান করা হয়।

পরিদর্শনকালে শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদের সাথেও মতবিনিময় করা হয়। এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রাখতে এবং পড়াশোনায় অধিক মনোযোগী করতে নিয়মিত তদারকি করার জন্য অভিভাবকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছাত্রীদের পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিতেও অনুরোধ জানানো হয়।

পরীক্ষার্থীদের বাড়ি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, গভর্নিং বডির সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, গভর্নিং বডির সদস্য হাসেম শামিম, সিনিয়র শিক্ষিকা শারমিন আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা প্রতিষ্ঠানের এই ভিন্নধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তাদের মতে, শিক্ষকদের সরাসরি বাড়িতে আসার ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং তারা পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসএসসি ২০২৬ পরীক্ষায় কলেজের শতভাগ সাফল্য নিশ্চিত করতে এবং ছাত্রীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে আগামীতেও এ ধরনের তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি সীতাকুণ্ডের কুমিরা বালিকা স্কুল কর্তৃপক্ষ, প্রস্তুতি যাচাই ও বিশেষ নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ১১:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬