০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে এসপির আকস্মিক অভিযান, ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ

জ্বালানি তেল মজুদ, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ডে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এসময় জেলার সব থানার ওসিদের ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প মনিটরিংয়ের কঠোর নির্দেশনা দেন তিনি।

রোববার (২৯ মার্চ) বিকেলে সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণস্থলে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন এবং রেজিস্টার কঠোরভাবে পরীক্ষা করেন। কোনো ধরনের গরমিল, অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি পাম্প মালিক, কর্মচারী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও চালকদের সঙ্গে কথা বলে স্পষ্টভাবে জানিয়ে দেন—জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি বা অপচয়ের কোনো সুযোগ নেই।

পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবৈধ মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও নির্দেশ দেন, চট্টগ্রাম জেলার সব থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে নিয়মিত তদারকি চালাতে হবে। মজুদ, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

পুলিশ সুপার জানান, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে। জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে এসপির আকস্মিক অভিযান, ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬