০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিএইচপি সত্যের সন্ধানে সিজন-৬ এর চ্যাম্পিয়ন হাফেজ আব্দুল্লাহ আল নোমান তানিম

বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক জ্ঞানভিত্তিক রিয়েলিটি শো “পিএইচপি সত্যের সন্ধানে” এর সিজন-৬ এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান তানিম। দেশব্যাপী ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের মেধা, কুরআন-হাদিসের জ্ঞান এবং উপস্থাপনার দক্ষতায় তিনি এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করেন।

গ্র্যান্ড ফাইনালে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও কয়েকজন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে আব্দুল্লাহ আল নোমান তানিমকে বিজয়ী ঘোষণা করা হয়। যৌথভাবে রানার্সআপ হন মুহাম্মাদ রোকন ও শাহরিয়ার শাহাদ।

এই প্রতিযোগিতার মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞান, কুরআন-সুন্নাহ, ইসলামী ইতিহাস ও সমকালীন বিষয়াবলীর ওপর তরুণ প্রজন্মের জ্ঞান যাচাই করা হয়। অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের তরুণদের মধ্যে ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিজয়ী হিসেবে আব্দুল্লাহ আল নোমান তানিম আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। তাকে সম্মাননা, প্রাইজমানির পাশাপাশি পবিত্র ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এর সলিমপুর ইউনিয়নের বাসিন্দা তানিমের এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয় মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে শুভেচ্ছা ও দোয়ার আয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এমন প্রতিযোগিতা তরুণদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছে এবং ভবিষ্যতে আরও বেশি মেধাবী ইসলামিক ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

ধর্মীয় জ্ঞানভিত্তিক এই প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে তরুণদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পশ্চিম পাড়া ঈমামে আজম ( রা:) জামে মসজিদের খতিব মাওলানা মুশফিক ইলাহী জানান,” তানিমের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কুরআন- সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জনে আরও উৎসাহিত করবে।”

লতিফপুর আলহাজ্ব আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার জহুরুল আলম বলেন, “তানিম শুধু আমাদের এলাকার নয়, পুরো দেশের গর্ব। তার এই অর্জন নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

পিএইচপি সত্যের সন্ধানে সিজন-৬ এর চ্যাম্পিয়ন হাফেজ আব্দুল্লাহ আল নোমান তানিম

প্রকাশিত হয়েছে: ১২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬