১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রাজু (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত রাজু ওই এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে এবং দুই সন্তানের জনক। এই ঘটনায় পুলিশ ঘাতক সন্দেহে আজম নামে একজনকে আটক করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারের আগে মাদামবিবিরহাট এলাকায় একটি ছোট গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সেখানে রাজুর দূরসম্পর্কের আত্মীয় আজম এক পক্ষের হয়ে বিবাদে জড়ান। রাজু তাকে ঝগড়া করতে নিষেধ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বিকেলের সেই ঘটনার জেরে রাত ৯টার দিকে আজম ও তার চার ছেলে মিলে রাজুকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে তারা রাজুকে ঘিরে ধরে মারধর শুরু করেন এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেন। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

নিহতের বোন তাহমিনা আক্তার বলেন, আজম আমার মায়ের মামাতো ভাই। বিকেলের ঝগড়া থামাতে চাওয়ায় সে রাতে আমার ভাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে ধরে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়য়ের আলোকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রধান অভিযুক্ত আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত হয়েছে: ১২:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬