০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য মো. রোকন উদ্দিনসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা যুবদল।

রবিবার (১৫ মার্চ) স্থানীয়ভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী।

লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাস দমনে স্থানীয় দলীয় নেতাকর্মীরা নৈতিক সমর্থন ও সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে। তবে একটি মহল প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে রোকন উদ্দিন মেম্বারসহ নির্দোষ নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও পুলিশি মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা অভিযোগ করে বলেন, অতীতে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। বর্তমান যৌথ অভিযানের ফলে পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে, যার জন্য তারা সংশ্লিষ্ট বাহিনীকে ধন্যবাদ জানান। কিন্তু কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. ইসমাইল হোসেন, মো. খোরশেদ আলম মেম্বার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কোরান আলী সাহেদ, তাঁতীদলের সভাপতি এস. এম. লোকমান হাকিম, যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দীন, মো. সাহাব উদ্দীন (রাজু), মো. সাইফু উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. মঞ্জুসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৯:২৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬