১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান: ১৫ জন আটক, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার পর অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিআইজি আহসান হাবীব পলাশ জানান, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি বড় ধরনের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, “আমরা মনে করছি এই অভিযানে সফল হয়েছি। জঙ্গল সলিমপুর এলাকার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প স্থাপন করা হবে। ভবিষ্যতেও যাতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য বিভাগীয় কমিশনারের কাছে যাতায়াত ব্যবস্থা সহজ করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি বলেন, “অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে এখনো ঠিক কতটি অস্ত্র উদ্ধার হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।”

আটকের বিষয়ে তিনি জানান, “এখন পর্যন্ত প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে। কিছু ব্যক্তি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতে তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে।”

খালেদ / পোস্টকার্ড ;

জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান: ১৫ জন আটক, অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৯:৫০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬