১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শেষ হলো ‘রমজান মজলিশ ২০২৬’, খাবার ও ফ্যাশনের এক ব্যতিক্রমী আয়োজন!

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ‘চট্টগ্রাম রমজান মজলিশ ২০২৬ – সেলিব্রেশন অব টেস্ট অ্যান্ড ফ্যাশন আন্ডার ওয়ান রুফ’ শীর্ষক আয়োজন।

ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে নগরীর ফয়’স লেক এলাকার অ্যাম্বিয়েন্স হল, গ্যালারিয়া – ইওর সেকেন্ড হোম-এ অনুষ্ঠিত এই আয়োজন রমজান উপলক্ষে চট্টগ্রামের মানুষের জন্য হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা।

রমজানের আমেজকে ঘিরে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য রেস্টুরেন্ট, ফুড ব্র্যান্ড ও লাইফস্টাইল প্রতিষ্ঠান। খাবার, ফ্যাশন ও বিনোদনের সমন্বয়ে সাজানো এই আয়োজন তিন দিনব্যাপী জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পরিবার, বন্ধু ও শিশুদের নিয়ে এই আয়োজন উপভোগ করতে ভিড় জমায়।

আয়োজকরা জানান, রমজান মাসে মানুষ যাতে একই ছাদের নিচে ইফতার, সেহরি, কেনাকাটা এবং বিনোদনের অভিজ্ঞতা উপভোগ করতে পারে— সেই লক্ষ্য নিয়েই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

এতে অংশগ্রহণকারী বিভিন্ন নাম করা রেস্টুরেন্ট ও লাইফস্টাইল ব্র্যান্ড তাদের সেরা খাবার ও পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করে, যা দর্শনার্থীদের কাছে ব্যাপক সাড়া ফেলে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্টলে বাহারি ইফতার আইটেম, ঐতিহ্যবাহী ও আধুনিক খাবার, ফ্যাশন পণ্য, পোশাক এবং লাইফস্টাইল সামগ্রীর সমাহার ছিল। ফলে দর্শনার্থীরা যেমন ইফতার ও সেহরির সুস্বাদু খাবার উপভোগ করেছেন, তেমনি পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটাও করতে পেরেছেন একসাথে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের মানুষের প্রাণবন্ত উপস্থিতি এবং ভালোবাসাই এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলেছে। বিশেষ করে পরিবার, বন্ধু ও শিশুদের নিয়ে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এছাড়া এই অনুষ্ঠানে অংশ নেওয়া দেশের শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা। তাদের অংশগ্রহণের ফলে দর্শনার্থীরা খাবার ও ফ্যাশনের একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন বলে জানান তারা।

ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়, “চট্টগ্রামের মানুষের বিপুল সাড়া ও ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে। রমজান মজলিশ ২০২৬ আপাতত শেষ হলেও ভবিষ্যতে আরও নতুন ও সৃজনশীল আয়োজন নিয়ে আমরা আবারও সবার সামনে হাজির হতে চাই।”

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্ট এবং গ্যালারিয়া – ইওর সেকেন্ড হোম এর উদ্যোগে চট্টগ্রামে এ ধরনের আরও ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন করা হবে।

খালেদ / পোস্টকার্ড;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

চট্টগ্রামে শেষ হলো ‘রমজান মজলিশ ২০২৬’, খাবার ও ফ্যাশনের এক ব্যতিক্রমী আয়োজন!

প্রকাশিত হয়েছে: ০৬:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬