কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি।।
সীতাকুন্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এই খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড নামার বাজারস্থ জান্নাতুুল বালাদ মাদ্রাসা প্রাঙ্গনে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা ক্রেতা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী।
ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ রোরহান উদ্দিন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকু- কামিল (এম.এ) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্লাবের সদস্য অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দিন ও সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রিড়া সম্পাদক পেয়ার আহমদ পেয়ারু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, প্রতি বছর মাহে রমজানে সংগঠনটি খাদ্য সামগ্রি বিতরণ করে যাচ্ছে। সংগঠনটির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। সংগঠনটি সুবিধা বঞ্চিত ও হত-দরিদ্রদের খাদ্য সহায়তা ছাড়াও শিক্ষা ও সংস্কৃতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সংগঠনটি তাদের কার্যক্রম আরো বৃহত্তর পরিসরে পালন করবে বলে প্রত্যাশা করছি।
কাইয়ুম / খালেদ / পোস্টকার্ড ;



















