১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার দুর্গম নোয়াপাড়ায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিনের নির্দেশনায় এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

সকাল থেকেই দুর্গম পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, বৃদ্ধ এবং শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ নোয়াপাড়া ক্যাম্পে ভিড় করেন। দিনব্যাপী এই কার্যক্রমে পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় চার শতাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের গভীর মনোযোগের সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন। তিনি রোগীদের শারীরিক সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ওষুধ বিতরণের বিষয়টি নিশ্চিত করেন।

ঘরের কাছে এমন উন্নত চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবা নিতে আসা এক পাহাড়ি বৃদ্ধ বলেন, “আমাদের এই এলাকাটি অনেক দুর্গম। এখান থেকে বড় হাসপাতালে যাওয়া অনেক কষ্টের। সেনাবাহিনী আজ আমাদের গ্রামেই ডাক্তার নিয়ে এসেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।”

এ বিষয়ে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন জানান, দীঘিনালা জোন পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্গম অঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর এই অনন্য সাধারণ উদ্যোগের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দীঘিনালা জোনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেছেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬