০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের মুদি দোকানদার বেলাল হত্যা মামলার রায়, আসামি জয়নালের যাবজ্জীবন

  • আদালত ডেস্ক।।
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৮ শেয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ২৬ বছর আগে সংঘটিত এক চাঞ্চল্যকর মুদি দোকানি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন। তিনি উপজেলার দক্ষিণ মাহমুদাবাদ এলাকার ফরিদ আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি এস ইউএম নুরুল ইসলাম। তিনি জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ অক্টোবর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় মুদি দোকানদার মো. বেলালকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. সহিদ বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। একই বছরের ১৭ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নুরুন্নবীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডের মুদি দোকানদার বেলাল হত্যা মামলার রায়, আসামি জয়নালের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬