০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ডে রেহানা বেগমের সংবাদ সম্মেলন,নিরপেক্ষ তদন্তের দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি হল রুমে ভুক্তভোগী রেহানা বেগম ও তার পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেহানা বেগমের ছেলে সেলিম অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে রেহানা বেগম জানান, তিনি মরহুম আতর মিয়ার কন্যা। দীর্ঘদিন ধরে নিজের পৈত্রিক সম্পত্তি বুঝে পাওয়ার জন্য তার ভাই মরহুম ফজলু রহমানের ছেলেদের কাছে অনুরোধ জানিয়ে আসলেও তিনি তা পাননি। পরবর্তীকালে আর্থিক সংকটের কারণে তিনি তার প্রাপ্য অংশ স্থানীয় দুজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

তিনি বলেন, জমি বিক্রির পর ক্রেতাকে দখল বুঝিয়ে দিতে গেলে রমজান আলী, আরাফাত ও মেহের আলী গং রেহানা বেগম ও তার ছেলেদের অশ্লীল ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে রেহানা বেগম তার ভাগ্নে মাস্টার কাসেম ও মহসীনের সহযোগিতা চান। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে জমি বুঝিয়ে দেওয়ার সময় অভিযুক্তরা আবারও বাধা প্রদান করে।

রেহানা বেগম দাবি করেন, মাস্টার কাসেম ও মহসীন কেবল মানবিক কারণে সেখানে উপস্থিত ছিলেন। অথচ একটি মহল তাদের ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাদের পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে রেহানা বেগম বলেন, “মাস্টার কাসেম ও মহসীন কোনোভাবেই ভূমিদস্যু নন। তাদের সুনাম নষ্ট করতেই সাজানো সংবাদ পরিবেশন করা হয়েছে, যা আমাদের পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।”

তিনি এই ঘটনার সত্যতা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সংশ্লিষ্ট সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

খালেদ / পোস্টকার্ড;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ডে রেহানা বেগমের সংবাদ সম্মেলন,নিরপেক্ষ তদন্তের দাবি

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬