০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা, ২০ দিন পর র‍্যাবের জালে মূল অভিযুক্ত

চট্টগ্রাম সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় চাঞ্চল্যকর নিরাপত্তাকর্মী ছালাউদ্দিন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাহাড়তলী থানার বিটেক বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার হারুনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নিহত ছালাউদ্দিন সীতাকুন্ড থানাধীন দক্ষিণ মামহমুদাবাদ এলাকার বাসিন্দা। বঙ্গপোসাগরে অবস্থান করা ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামে একটি কোম্পানির ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ জানুয়ারি ড্রেজারের তেল চুরিকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীদের সাথে ছালাউদ্দীনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজল এবং ছালাউদ্দীনকে তারা মারধরও কুপিয়ে আহত করে। পরে (৩ ফেব্রুয়ারি) ছালাউদ্দিনের সন্ধান না পেয়ে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। একপর্যায়ে জানতে পারে, কোয়ানিয়া খালে শরীরের অর্ধেক কাদায় পুতা অবস্থায় একটি মৃত দেহে রয়েছে। পরে সেখানে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তার মরেদহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং ৮/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে এ মামলার আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা, ২০ দিন পর র‍্যাবের জালে মূল অভিযুক্ত

প্রকাশিত হয়েছে: ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬