০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা শুরু হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে মাস গণনা শুরু হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মাগরিবের পর জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী। যদি দেশের আকাশে আজ চাঁদ দেখা যায় সেক্ষেত্রে সেহরির সময় শেষ হবে ৫টা ১২ মিনিটে। এদিকে সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সরাসরি জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

প্রকাশিত হয়েছে: ০৪:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬