চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম সম্পন্নে অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মো. ইউনূস, মাক্সডক এমডিভি সুপার ভাইজার মো. মুক্তার উদ্দীন, মাক্সডক এমডিভি ফিল্ড সুপারভাইজার মো. রুবায়েত রহমান রাবি।
এসময় তাঁরা জলাতঙ্ক রোগ ও কুকুরকে টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন। আলোচনায় স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১৪-১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনব্যাপি সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোর হতে দুপুর পর্যন্ত বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। উপস্থিত সবাই নিজ নিজ অবস্থানে থেকে ব্যাপক হারে কুকুরকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের করার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
খালেদ / পোস্টকার্ড ;



















