চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮জানুয়ারি ) সন্ধ্যা ৬টায় লাক্সরী হাইট’স ( লিফট ৮) ২০৯২,জাকির হোসেন রোড বাই লেন,খুলশি,চট্টগ্রামে এড.আবদুর রহমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের গত এক যুগের অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির শ্বেতপত্র প্রকাশ ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ এর নির্বাচন কমিশন গঠনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন,লায়ন তাহের আহমেদ,নুরুল আমিন চৌধুরী,আবছার উদ্দিন,ইঞ্জিনিয়ার আবদুস সালাম,এড.আযম খান,আবুল ওয়াহিদ,মাহমুুদুল হাসান,সাইফুদ্দিন আহমেদ সাকী,কাজী মোহাম্মদ এনামুল হক,লায়ন স্বপন কুমার বিশ্বাস,আবদুল হান্নান মিয়া,একেএম ইকবাল ফরুক,লায়ন এরফান উদ্দিন খালেদ.মোহাম্মদ মহসীন,পেয়ার আহমদ হাদী,অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী,লায়ন নুর আহমদ পিন্টু,মো.নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসন্মতি ক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচলনার জন্য এড.আবদুর রহমান জাহাঙ্গীরকে আহবায়ক ও লায়ন মো.গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর একটি আহবায়ক কমিটি গঠন করা হয় । তাছাড়া সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত গৃহীত হয়।
সর্বসন্মতি ক্রমে সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয় লাক্সরী হাইট’স ( লিফট ৮ ) ২০৯২,জাকির হোসেন রোড বাই লেন,( নাসিরাবাদ ওমেনস কলেজের মোড়ে), চট্টগ্রাম ।
খালেদ / পোস্টকার্ড ;




















