০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দেড় যুগ পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ দেড় যুগ পর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি কবর জিয়ারত করেন। তারেক রহমান প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বেলা তিনটার কিছু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল-সবুজ রঙে সাজানো বাসে চড়ে তিনি কবর জিয়ারতে যান।

বৃহস্পতিবারও একই বাসে তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন। আজও তিনি বাসের সামনের অংশে দাঁড়িয়ে নেতা-কর্মীদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীরগতিতে চলেছে।

সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগর ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। কেউ কেউ হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৬:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫