১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানবোঝাই পিকআপ উল্টে সীতাকুণ্ডে দুই ব্যবসায়ী নিহত

পানবোঝাই পিকআপ উল্টে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই একটি পিকআপ নিয়ে পান ব্যবসায়ী কমল চৌধুরী, সমীর চৌধুরী ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে পান বিক্রি করার উদ্দেশ্যে রওনা হন। পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তরবাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ীতে থাকা কমল চৌধুরী ও সমীর চৌধুরী গুরুতর আহত হন এবং উজ্জল চৌধুরী সামান্য আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

পানবোঝাই পিকআপ উল্টে সীতাকুণ্ডে দুই ব্যবসায়ী নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫