০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়ামতের দিন যে ৩ ব্যক্তির দিকে তাকাবেন না আল্লাহ

  • ইসলাম ডেস্ক ।।
  • প্রকাশিত হয়েছে: ০৫:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১০৫ শেয়ার

কিয়ামতের দিন হাশরের মাঠে সব মানুষ আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের প্রত্যাশী হবে। ভয়ংকর সেদিন তিন ব্যক্তির ওপর আল্লাহ নারাজ থাকবেন। হাদিসে তাদের পরিচয় বলা হয়েছে। আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তি এমন রয়েছে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। রাসুল (সা.) তিনবার এটি বললেন। আবু জর (রা.) বললেন, তা হলে তো এসব ব্যক্তি অকৃতকার্য হলো এবং ক্ষতির মধ্যে পড়ে গেল। ইয়া রাসুলাল্লাহ, এসব ব্যক্তি কারা? তখন নবীজি বললেন—

১. যারা নিজেদের লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে রাখে।
২. যারা অনুগ্রহ করে খোঁটা দেয়।
৩. মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৩)

আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে। কষ্ট দিয়ে নিজেদের দান-বদান্যতা বরবাদ করো না সে ব্যক্তির মতো, যে নিজের ধন-সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে। আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)

যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তার দিকে আল্লাহ তাকাবেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি ও নিজের শপথ স্বল্প মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) চেয়ে দেখবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৭৭)

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

কিয়ামতের দিন যে ৩ ব্যক্তির দিকে তাকাবেন না আল্লাহ

প্রকাশিত হয়েছে: ০৫:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫