আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও খুলশী-পাহাড়তলী আংশিক) আসনে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজউদ্দৌলা।
শনিবার ও রোববার তিনি চট্টগ্রাম নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কাট্টলী, কর্ণেলহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে মাওলানা সিরাজউদ্দৌলা বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, বরং ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মমুখী ও নৈতিক শিক্ষার প্রসার, মাদক নির্মূল, নারী ও শিশুর নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি পরিকল্পিত ও মানবিক উন্নয়ন বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে, যাতে সাধারণ মানুষ রাষ্ট্রের সেবা পেতে হয়রানির শিকার না হয়।
এর আগে উত্তর কাট্টলী হযরত মাওলানা মঈনউদ্দিন শাহ (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা সভাপতি মাওলানা মুজিব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নছিম উদ্দিন, মাওলানা আশরাফ হোসাইন, মোবারক হোসেন সওদাগর, মাওলানা ইমরান, মাওলানা মহিউদ্দিন আব্বাস, ফেরদৌস মিয়া কোম্পানি, কে এম নুরুদ্দিন, মাওলানা রিয়াদ উদ্দিন, ওসমান, বদরুল রাকিব, আলাউদ্দিন, আলাউদ্দিন সরোয়ার, হেলাল উদ্দিন, তাওহীদুল আলম রিপন, মুশফিক এলাহী, তামিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, মোমবাতি প্রতীক জনগণের ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক রাজনীতির প্রতীক—এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই চট্টগ্রাম-৪ আসনে প্রকৃত পরিবর্তন আসবে।
খালেদ / পোস্টকার্ড;



















