০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঁচা মিষ্টি, পোড়া তেল ও তেলাপোকার বাসস্থান: চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পঁচা – বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে নামীদামি চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানকালে সবচেয়ে বড় অনিয়ম ধরা পড়ে ‘ফ্লেভারস অ্যান্ড বেকারি’তে। প্রতিষ্ঠানটিতে পঁচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ কেক-বিস্কুট, নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতা করায় ফ্লেভারস বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড’-এ তেলাপোকার উপদ্রব, পোকাযুক্ত ম্যাংগো পাল্প, বারবার ব্যবহৃত পোড়া তেল এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস ও নিমকি তৈরির প্রমাণ পাওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘উৎসব সুপার শপ’-এ মেয়াদোত্তীর্ণ মোমো, নষ্ট মসলা, চকলেট এবং অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলিং ছাড়া মাংস ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রির দায়ে ১০ লাখ টাকা এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকা ও বাসি খাবার রাখার দায়ে ‘রিও ক্যাফে-মাজায়দার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যের সঠিক মান নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামাল হোসেনের মৃত্যু

পঁচা মিষ্টি, পোড়া তেল ও তেলাপোকার বাসস্থান: চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬