০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক

চচট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক (কলেজ) প্রফেসর মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (বিসিপিএসসি) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের শুরুতে তিনি প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, ক্যান্টিন কমপ্লেক্স, অডিটোরিয়াম এবং নির্মাণাধীন আটতলা একাডেমিক ভবন পরিদর্শন করেন। পরে স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে মনোযোগ দিয়ে অধ্যয়ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোছলেহ উদ্দিন শিক্ষকতা পেশার মর্যাদা, দায়িত্ব ও সামাজিক গুরুত্ব সম্পর্কে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা, গতিশীল প্রশাসন এবং গুণগত শিক্ষার উচ্চমানের প্রশংসা করে বলেন, “শিক্ষকমণ্ডলী যেভাবে মেধা ও শ্রম উজাড় করে দেন, প্রতিষ্ঠানও ঠিক তেমনি তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে থাকে।”

এ সময় তিনি ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য ও শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষার গুণগত মান আরও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পরিদর্শক মহোদয়ের বক্তব্য শিক্ষকবৃন্দ গভীর মনোযোগের সঙ্গে উপভোগ করেন এবং তাঁর অনুপ্রেরণামূলক দিকনির্দেশনাকে মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বাগত জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে লিখেন, “সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজও এর ব্যতিক্রম নয়। আমি এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও মূল্যবান দিকনির্দেশনা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক

প্রকাশিত হয়েছে: ০৭:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬