১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঁচা খাবার জব্দ ও ধ্বংস, সীতাকুণ্ডে দুই রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পঁচা-নষ্ট খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে আল আমিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে রেস্তোরাঁ দুটি থেকে উদ্ধার হওয়া পঁচা ও নষ্ট খাদ্যসামগ্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এসময় রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জাহেরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড প্রবাসী কামালের ইন্তেকাল

পঁচা খাবার জব্দ ও ধ্বংস, সীতাকুণ্ডে দুই রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬