০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে রিকশা খোয়ালেন চালক

রানা বিশ্বাস , বোয়ালখালী ।।

চট্টগ্রামের বোয়ালখালীতে ঋণের কিস্তির টাকা জোগাড় করতে গভীর রাতে রিকশা নিয়ে বেরিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন মো. আকবর নামের এক চালক। দুর্বৃত্তদের মারধরে আহত হয়ে তিনি এখন সম্বলহীন। উপজেলার পূর্ব কধুরখীল এমএ স্কুল এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত চালক আকবর বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. আব্দুল মান্নানের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে আকবর জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তিন যুবক তাঁর ব্যাটারিচালিত রিকশায় ওঠে। তারা জানায়, এমএ স্কুল এলাকায় তাদের একটি সিএনজিচালিত অটোরিকশা নষ্ট হয়ে পড়ে আছে এবং সেখানে মেকানিক নিয়ে যেতে হবে। কিন্তু রিকশাটি এমএ স্কুল এলাকায় পৌঁছানোমাত্রই যাত্রীবেশে থাকা ওই তিন যুবক আকবরের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তারা রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে আকবর বলেন, মাত্র দেড় মাস আগে ৬০ হাজার টাকা ঋণ ও কিস্তি নিয়ে রিকশাটি কিনেছিলেন তিনি। ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। সাধারণত তিনি রাতে গাড়ি চালান না, তবে পরদিন বুধবার ৫ হাজার টাকার কিস্তি শোধ করার কথা ছিল। সেই টাকা জোগাড়ের আসায় শেষরাতে বাড়ি না ফিরে রিকশা নিয়ে রাস্তায় ছিলেন। এখন একমাত্র সম্বলটি হারিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ভুক্তভোগী চালকের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও রিকশা উদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

বোয়ালখালীতে কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে রিকশা খোয়ালেন চালক

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬