০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মহাসড়কে অভিযান, ডাকাত দলের সদস্য আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হলেও দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টহল দল মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় আরাফাত হোসেন জিসান (২৪) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে তাকে জব্দকৃত পিকআপসহ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুনাছড়া এলাকার মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে মহাসড়কে অভিযান, ডাকাত দলের সদস্য আটক

প্রকাশিত হয়েছে: ১০:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬