০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রানা বিশ্বাস,বোয়ালখালী।।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে অমিত সেনগুপ্ত (২২) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অমিত সেনগুপ্ত পশ্চিম শাকপুরা গ্রামের জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নিজ বসতঘরের কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে অমিতের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, সকাল ৭টার দিকে অমিত সেন নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:৪৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬