০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  • কামরুল ইসলাম।।
  • প্রকাশিত হয়েছে: ০৪:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৮ শেয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক মো. তাজুল ইসলাম রনি (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নিহত রনি উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ ইসলামের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সলিমপুরের জলিল (মা ফাতেমা সিএনজির বিপরীতে) এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রনির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি এখনো আটক করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্ত ও জব্দে পুলিশ কাজ করছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬