১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ছড়িয়ে পড়ল হাজারো ইয়াবা, চাকায় পিষ্ট হয়ে হলুদ রঙ নিল সড়ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে শত শত ইয়াবা বড়ি। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ইয়াবার গুঁড়া সড়কে ছড়িয়ে পড়ায় মহাসড়কের একটি নির্দিষ্ট অংশ হলুদাভ রং ধারণ করে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অসংখ্য ইয়াবা বড়ি ছড়িয়ে থাকতে দেখে তারা স্থানীয় পুলিশকে খবর দেন। পরবর্তীতে কিছু ইয়াবা বড়ি স্থানীয়দের মাধ্যমে সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এর আগেই চলন্ত যানবাহনের চাকায় বিপুলসংখ্যক ইয়াবা পিষ্ট হয়ে গুঁড়ায় পরিণত হয়।

এলাকার বাসিন্দা মুহাম্মদ সালাউদ্দিন জানান, সাধারণত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ইয়াবা পাচার হওয়ার খবর শোনা গেলেও এবার উল্টো চট্টগ্রামমুখী লেনেই ইয়াবা ছড়িয়ে থাকতে দেখে এলাকাবাসী বিস্মিত হয়েছেন ।

সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। যার অধিকাংশই ছিল ভাঙাচোরা অবস্থায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা সর্বোচ্চ প্রায় তিন হাজার হতে পারে, তবে প্রকৃত সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে এবং কী কারণে সেগুলো সেখানে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রাথমিক ধারণা অনুযায়ী, পুলিশি তৎপরতার আশঙ্কায় মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ তাড়াহুড়ো করে ইয়াবাগুলো ফেলে যেতে পারে অথবা চলন্ত কোনো যানবাহন থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়ার ঘটনাও এটি হতে পারে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

মহাসড়কে ছড়িয়ে পড়ল হাজারো ইয়াবা, চাকায় পিষ্ট হয়ে হলুদ রঙ নিল সড়ক

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬