০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে ও রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক জানান, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে একই সকালে উপজেলার রয়েল গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মিল্টন বলেন, “রয়েল গেইট এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ছয় থেকে আটজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুই ঘটনাতেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৮

প্রকাশিত হয়েছে: ০৩:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬