‘ইয়ার অব ইন্টেলিজেন্স ২০২৬’ সালের যাত্রা এবং বছরের প্রথমার্ধের অর্জনগুলোকে মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সম্প্রতি আয়োজিত হয়েছে সিপিডিএল ফ্যামিলির হাফ-ইয়ারলি টাউন হল মিটিং। চট্টগ্রামের গ্যালারিয়া—’ইওর সেকেন্ড হোম’-এর অ্যাম্বিয়েন্স হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানের লক্ষ্য ও অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
স্মার্ট ম্যানেজমেন্ট ও সেবার মানোন্নয়ন টাউন হল মিটিংয়ে সিপিডিএল তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি স্মার্ট ম্যানেজমেন্ট ও ধারাবাহিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। প্রতিষ্ঠানটি তাদের ক্লায়েন্ট, বিনিয়োগকারী, জমির মালিক, সরবরাহকারী, ভেন্ডর, অ্যাফিলিয়েটস এবং কমিউনিটির জন্য আরও অধিকতর মানসম্পন্ন সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

গ্লোবাল অর্গানাইজেশনের পথে সিপিডিএল মিটিংয়ে বক্তারা জানান, অতীতের সব মাইলফলক অতিক্রম করে একটি বৈশ্বিক বা গ্লোবাল অর্গানাইজেশন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবিচল সিপিডিএল ফ্যামিলি। টিমের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জনে তারা আত্মবিশ্বাসী।
ঐক্যের বার্তা ‘একসাথে শিখি, একসাথে বড় হই এবং একসাথে সুখ সৃষ্টি করি’—এই মূলমন্ত্রকে ধারণ করে সিপিডিএল তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানের এই টাউন হল মিটিংটি টিমের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কাজের গতিশীলতা বৃদ্ধিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সিপিডিএল ফ্যামিলি তাদের প্রতিটি কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে টেকসই উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।
খালেদ / পোস্টকার্ড ;



















